April 10, 2026, 5:44 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আরো এক সেবিকা করোনায় আক্রান্ত হয়েছে,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ জন

এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি থেকে :

mostbet

ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকার করোনা শনাক্ত হয়েছেন এ নিয়ে উপজেলায় তিনজন স্বাস্থ্য কর্মী সহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং নলছিটি তে একজন শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট ১৯ জন শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে জেলায় দুজন আক্রান্ত হওয়ার খবর এসেছে তার মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা রয়েছেন অপরজন নলছিটি পৌরসভার একটি গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। জানাগেছে, নারায়নগঞ্জ থেকে নলছিটির পৌর এলাকার এক ব্যাক্তির করোনা সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় রিপোর্টে পজিটিভ আসে। অপরদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক (নার্স) সেবিকার করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তার রিপোর্টেও পজিটিভ আসেএ নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন স্বাস্থকর্মীসহ মোট চারজনের শরীরে করানা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, নতুন একজনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন সেবিকা ও একজন কর্মচারি রয়েছেন। এছাড়া উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ঢাকা ফেরত একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তবে উপজেলায় প্রথম করোনা আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা এখন সুস্থ হওয়ার পথে। তাঁর দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। আর একটি পরীক্ষার ফল নেগেটিভ হলেই তাঁকে করোনা জয়ী ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, ‘উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের যে তিনজন আক্রান্ত হয়েছেন, তারা বর্তমানে সবাই সুস্থ আছেন। শুধু ঢাকা ফেরত ওই ব্যক্তি অসুস্থ থাকায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর