মোঃ রফিকুল ইসলাম,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
১৬ মে ২০২০ খ্রিস্টাব্দ রোজ শনিবার দেশের স্বাস্থ্য সেবার সহায়তার জন্য শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী বে-গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিয়া) শরীয়তপু সিভিল সার্জন-এর নিকট ৫০০ পিস KN 95 Mask উপহার হিসেবে প্রেরন করেন।সারা বিশ্বের মত আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত রুগদের সেবা প্রদানে জন্য স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সরঞ্জামের মারাত্মক সংকট দেখা দেয়। যার ফলে সেবা দিতে আসা বহু ডাক্তার নার্সসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা আক্রমণ হয়ে মারা গেছেন এবং অনেকে আইসোলসন ও হোম কোয়ারান্টাইনে আছেন।মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবং সমাজের মানুষের প্রতি দায়িত্ব ও মানবিক দিক বিবেচনা করে তিনি এই চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় তাইওয়ান থেকে এই মাক্স আমদানি করে এনে দেয়া হয়।তাতে করে শরীয়তপুর জেলার স্বাস্থ্য সেবার জন্য কিছুটা হলেও সহায়তার পথ প্রশস্ত হলো।ইতি পূর্বেও তিনি ২০০ পিস পিপিই,১৬ পিস থার্মোমিটারসহ অনেক চিকিৎসা সামগ্রী জেলা সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুরের নিকট হস্তান্তর করেছেন।দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান ব্যক্তি,জনপ্রতিনিধিরা তার মত এগিয়ে এলে চিকিৎসা সেবায় আরো গতিশীল হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।আলহাজ্ব শামসুর রহমান সাহেবের এই মহৎ কাজের জন্য সরকারি প্রশাসন ও দেশের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।