April 10, 2026, 8:37 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জিকে ফাউন্ডেশনের সৌজন্যে শিবগঞ্জের দুর্লভপুরে দ্বিতীয় ধাপে ৪’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

সম্প্রতি মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ বিশ্বটায় যেন আজ স্থবির হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকারসহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান সমূহ। তার’ই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে ঘরবন্দী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নে দ্বিতীয় ধাপে ঘরমুখো কর্মহীন হয়ে পড়া ৪’শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন।শনিবার (১৬ মে) ২০২০ ইং সকালে শিবগঞ্জের দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, দুলর্ভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও আদিনা কলেজ শাখার সভাপতি নাইমুল কবির প্রমুখ।উল্লেখ্য, এর আগে উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ছয় হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা চেয়ারম্যান জননেতা প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।সার্বিক সহযোগিতায় রয়েছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সূর্যসন্তান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মানবতার ফেরিওয়ালা বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর