March 24, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গয়েশ্বরে পক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ

শাহীন আহমেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে  ২৩০০ গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল ১৪ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার দুপুর দক্ষিণ কেরানীগঞ্জের মীর্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি থেকে এসব বস্ত্র বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী।এসময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী আজগর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা হাজী সালাহ উদ্দিন, মোঃ আলী হোসেন, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর হোসেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, সাধারণ সম্পাদক আফজাল শিকদার, জিনজিরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা আবু জাহিদ মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপিত এডভোকেট  শাহিন রহমান। উপহার সামগ্রী বিতরণের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর