April 13, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পাঁচদিনব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনের ত্রাণ তৎপরতা করোনা ভাইরাসের দূর্যোগে অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে গাইবান্ধায় কর্মীরহাতের ত্রাণ সামগ্রী বিতরণ

সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

করোনা ভাইরাসের দুর্যোগে অসহায় দরিদ্র কর্মহীন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ ২৫ পরিবারের মাঝে পাঁচদিনব্যাপী গতকাল ১৪ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর তৃতীয় দিনে ১শ’ ৫ জন পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন কর্মীরহাতের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আবু জাফর সাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহকারি পরিচালক সামিউল ইসলাম পিপলু, নির্বাহী কমিটির সদস্য আলমগীর কবির বাদল, খেরাজ আলী সরকার, ব্যবস্থাপক মাহমুদুল হক রতন।
নাবিক-কর্মীরহাত হাসপাতাল চত্ত¡র থেকে তৃতীয় দিনে পৌরসভার ডেভিড কোম্পানী পাড়া, খাঁ পাড়া, কালীবাড়ি পাড়া, খানকাশরীফ ও সুখ নগর এলাকার কর্মহীন মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে ও ব্যবস্থাপনায়, ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি) এর সহযোগীতায় এবং যুক্তরাষ্ট্রস্থ নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীগুলোর মধ্যে প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১২ কেজি, মুশুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ১ কেজি ও খেজুর ২৫০ গ্রাম বিতরণ করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর