April 14, 2026, 1:14 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
প্রতিকি ছবি

সুন্দরগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও বেলকা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বেলকা ইউনিয়ন পরিষদের সহযােগিতায় ও বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এসোড’র ফ্লাড রেজিলিয়ন্স প্রজেক্টের আওতায় ইউপি কার্য়ালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্কে সভাপতি ও ইউপি সচিব আলতাব হোসেনকে সদস্য সচিব করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রিয়াজুল হক, শেখ রিয়াজুল হক, লাবলু প্রামাণিক, মুক্তা বেগম, আনোয়ারা বেগম, সমাজসেবক আব্দুর রশিদ, মেহের আলী, এনজিও (এসোড) প্রতিনিধি মোক্তার হোসেন প্রমূখ। এরআগে (বুধবার) একইভাবে কাপাসিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূণঃগঠন করা হয়েছে। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব সুলতান আহমেদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, তারা মিঞা, বুলবুলি বেগম, সাজেদা বেগম, উদ্যোক্তা বাউল মিঞা, সমাজসেবক হামিদুল ইসলাম, রাজা মিঞা, মাইদুল হক, এনজিও (এসোড) প্রতিনিধি মোক্তার হোসেন প্রমূখ। শেষে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারকে সভাপতি ও ইউপি সচিব সুলতান আহমেদকে সদস্য সচিব করে কাপাসিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুণঃগঠন করা হয়েছে। পৃথক দিবসে ইউনিয়ন দু’টির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুণঃগঠন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর