-
- সারাদেশে, স্বাস্থ্য
- আখাউড়ায় আবদুল মোনেম লিমিটেডের অর্থায়নে পাঁচশত বিশটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে
- আপডেট সময় May, 14, 2020, 4:09 pm
- 280 বার পড়া হয়েছে
মোঃ সিজান খাঁন সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামে আবদুল মোনেম লিমিটেডের অর্থায়নে তারাগন জমাদ্দার বাড়ির পক্ষ থেকে শহীদ ইদ্রিসিয়া আফিয়া খাতুন মাদ্রাসা মাঠে অসহায় নিম্নবিত্ত মধ্যবিত্ত পাঁচশত বিশটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় মোহাম্মদ কবির জানান আবদুল মোনেম লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুল মোনেম এর অর্থায়নে তার সহধর্মীনি তারাগন শহীদ পরিবারের সন্তান রীনা বেগম ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় শ্রমিকদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয় এবং উপহার সামগ্রী সকলের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,আখাউড়া পৌর মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খালিফা কাজল,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী এসময় অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ কবির, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা, জমদ্দার বাড়ির রাসেল আহমেদ, মামুনুর রশিদ ও জিসান প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর