আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ মে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হলে ১১ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। দুদিন পরে ১৩ মে (বুধবার) রাত নয়টায় তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে আইসোলেশন বেডে চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স¦াস্থ্য ও পরিবার পপরিকল্পনা কর্মকর্তা ড. চিনময় হালদার। আক্রান্ত ব্যক্তি পৌর শহরের ১ নং ওয়ার্ডের নাচনাপাড়া বড় কলবাড়ি এলাকার বাসীন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। এ খবর নিশ্চিত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আসপাশের প্রায় ২৫টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগবন্ধু মন্ডল। করোনা সনাক্ত ব্যক্তির বড় ছেলে সিএনএন বিডিকে জানান, প্রথম দিকে তার বাবার কোন উপসর্গ দেখা যায়নি। কিন্তু বৃস্টিতে ভিজে গায়ে জ্বরসহ শাসকস্ট দেখা দিলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ আসে বলে তিনি জানতে পারেন। তবে তার বাবা বর্তমানে ভালো আছেন সুস্থ আছেন এ কথাও জানান তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক জানান, ইতোমধ্যে কলাপাড়া শহরে মাইকিং করা হয়েছে, সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে আন অফিশিয়ালি কিছু এলাকা লকডাউন করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল