-
- সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জে স্বাস্থ্যবিধি লংঘন করে বেসিন স্থাপন: করোনা সংক্রমণ বিস্তারের আশঙ্কা
- আপডেট সময় May, 14, 2020, 3:52 am
- 202 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্যবিধি লংঘন করে স্থাপন করা হয়েছে হাত-মুখ জীবানুমুক্তকরণ ধোয়ার বেসিন।
আজ ১৩ মে (বুধবার) সরেজমিনে দেখাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের সম্মূখে পাশাপাশি ২ জন দাঁড়িয়ে হাত ধোয়ার কাজ সেরে নিচ্ছে। একই কায়দায় হাসপাতালের অপর একটি গেইটের সামনেও দূরত্ব বজায় না রেখে পাশাপাশি ২টি বেসিন স্থাপন করা হয়েছে। এছাড়াও হাসপাতালে আরোও ৪টি স্থানে একই ভাবে বেসিন স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে বেসিন স্থাপনের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানিয়েছেন এগুলো স্থাপন করেছে ইএসডিও নামে একটি এনজিও। ইএসডিও সৌহার্দ্য প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানিয়েছেন আমরা সহযোগিতা করেছি, ব্যবস্থাপনা করেছে কেয়ার বাংলাদেশ। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে ২টি করে বেসিন স্থাপন করেছে একই নিয়মে। কেয়ার বাংলাদেশ এর ম্যানেজার মোঃ রেজাউল করিমকে লাগালাগি বেসিন স্থাপনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি উত্তরে জানিয়েছেন বেসিনগুলোর সম্মূখে ১ জন ব্যবহারে সাইনবোর্ড দিবেন। অভিজ্ঞজনের অভিমত বেসিনগুলো থেকেই করোনাভাইরাসের নিরাপত্তার চাইতে রোগ ছড়ানোর ঝুকি রয়েছে বেশি।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর