কিশোরগঞ্জ জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন প্রধান কার্যালয় ভৈরব এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে মেকানিকদের মাজে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো পৃথিবী আজ বিপর্যস্ত সেই সাথে আমাদের সুখী সমৃদ্ধ শীল বাংলাদেশ আজ অসহায় হয়ে পড়েছে। পুরো দেশ লকডাউন থাকার কারণে অসহায় হয়ে পড়েছে সাধারণ মেকানিক কর্মচারীগণ আর এই বিপদের সময় কিশোরগঞ্জ জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন এর পক্ষ থেকে কর্মহীন মেকানিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলা মোটরযান মেকানিক প্রধান কার্যালয় ভৈরব।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব মেকানিক্স দুর্যোগ মোকাবেলা ত্রাণ কমিটি আবেদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন, উপস্থিত সকল সদস্য নুরুল ইসলাম, বাদল, সুহেল, মাসুম, সালাউদ্দিন ভৈরবী, নাসির, আলম, সুজন, বশির, মিঠুন, মদ আব্দুল্লাহ, মাসুদ, রুহুল আমিন, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন পলাশ, সার্বিক সহযোগিতায় ভৈরব মেকানিক্স দুর্যোগ মোকাবেলা ত্রাণ কমিটি।
প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল