April 9, 2026, 7:54 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ১৬০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো সেনাবাহিনী

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায়, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীতে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৬০টি নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে কর্মহীন নিম্ন আয়ের পরিবারকে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ক্যাপেটন ফয়সাল আহমেদ। নাগেশ্বরী ডিগ্রী কলেজ ও ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ মাঠে খাদ্য  সহায়তা সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আটা, লবণ ও সুজি।
এসময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্য জিল্লুর রহমান ও রফিক প্রমুখ।
ক্যাপ্টেন ফয়সাল আহমেদ জানান, করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশাপাশি আমরা আমাদের সীমিত সম্পদ নিয়ে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছি। সাধ্যমত এ সহায়তা করা হবে কিন্তু তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার এবং করোনা মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর