April 12, 2026, 7:53 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বগুড়া সদরের বাঘোপাড়ায় এক যুবক করোনায় আক্রান্ত

সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া দক্ষিন পাড়ায় ঢাকা ফেরত ফারুক নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত,প্রশাসন কর্তৃক বাড়ি লকডাউন। সরেজমিনে রবিবার রাত ৯টায় উলে­খিত গ্রামে গিয়ে জানা যায় মৃতঃ কোরবান আলীর পুত্র মোঃ ফারুক হোসেন(৩৮) দুই সন্তান, স্ত্রী সহ ঢাকা মিরপুর ১১ এলাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতো সে গত ২৬/৪/২০২০ ইং স্ব-পরিবারে বাড়িতে আসে এবং গত ৩/৪ দিন হলো ফারুক সদ্দি,জ্বরে আক্রান্ত হলে এলাকাবাসীর চাপের মুখে সে বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখানে তার শারিরীক পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত ডাক্তার করোনার পরিক্ষার জন্য বলেন,পরে আজ রবিবার তার পরিবারের মধ্য ফারুকের পজেটিভ ধরা পড়ে। এলাকাবাসী প্রথমে বিষয়টি গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজকে জানাইলে তিনি বগুড়া সদর থানা পুলিশকে তাৎক্ষনিক জানাইলে সদর থানার এস আই বেদার উদ্দিন,এস আই মুক্তার হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ সরেজমিনে রবিবার রাত ৯ টায় ঐ বাড়িতে এসে পরিবারের সাথে কথা বলে লকডাউন ঘোষনা করেন এবং গ্রামবাসীকে উলে­খিত পরিবারের সদস্যদের সাথে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস আই সফিক,এস আই সুমন,সাখাওয়াত হোসেন,গ্রাম্য পুলিশ আব্দুল মান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর