April 9, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কেশবপুরে সরকারীভাবে ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকেঃ

mostbet

যশোরের কেশবপুরে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে লটারি করেন নির্বাহী অফিসার নুসরাত জাহান । উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজাসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।চলতি বোরোধান মৌসুমে কেশবপুরে ৪০কেজি ধান ১হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে। এ ১হাজার ৬শ ৪০ টন ধান কৃষক প্রতি ১টন হারে ১হাজার ৬শ ৪০ জন কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, মধ্যস্বত্বভোগিদের কোন সুযোগ নিতে দেয়া হবে না। প্রয়োজনে কৃষকদের বাড়িতে গিয়ে ধান ক্রয় করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর