-
- সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জে দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী ও ভিজিডি চাল বিতরণের উদ্বোধন
- আপডেট সময় May, 11, 2020, 9:08 pm
- 200 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
করোনার দুঃসময়ে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় আশা এনজিও`র দেওয়া ত্রাণসামগ্রী ১১০ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছে।আজ ১১ মে ঐতিহ্যবাহী এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।বিতরণকালে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, পৌর সচিব মোঃ নূরুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা বেগম, কাউন্সিলর মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান বাবুল প্রমূখ।একইদিনে বকশিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।এসময় ট্যাগ অফিসার উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম রিয়েল, বকশিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এলবাট মিয়া সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর