-
- সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আশা এনজিও`র ত্রাণসামগ্রী হস্তান্তর
- আপডেট সময় May, 11, 2020, 8:49 pm
- 212 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী ভয়াবহ নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন অসহায় পরিবারের জন্য আশা- জামালপুর জেলার পক্ষ থেকে বিতরণের জন্য বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে।
১০ মে (রবিবার) উপজেলা পরিষদ চত্বরে করোনার দুঃসময়ে ২০০ প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। এতে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।
এসময় বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, বকশিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, আশা- সিনিয়র রিজওনাল ম্যানেজার মোঃ মামুন অর রশিদ, আশা- বকশিগঞ্জ-১ ব্র্যাঞ্চের সিনিয়র ম্যানেজার আব্দুল মালেক, সিনিয়র এ্যাসিস্টেন্ট ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আহসান কবির, এবিএম সাখাওয়াত হোসেন সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।
একই সময়ে করোনায় কর্মহীন অসহায় ১৫ টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর