April 9, 2026, 4:30 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুরে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা এখন বোয়ালমারীতে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে একই পরিবারের আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
জানা যায়, ধুলপুকুরিয়া গ্রামের শ্রীবাস রায় ঢাকার বিআরবি হাসপাতালে যকৃতের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে মারা যায়। ওইদিনই তার মৃতদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এনে সৎকার করা হয়। সৎকারের দু’দিন পর ৫ মে শ্রীবাস রায়ের স্ত্রী শিখা রায়ের করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। শিখা রায়ের সংস্পর্শে আসা একই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ১০ মে রবিবার ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ, তিন জন মহিলা। আক্রান্তরা হলেন অসিত রায়, সাগরিকা রায়, হাসি রাণী রায়, অপূর্ব রায় ও তমা রায়। এ নিয়ে ফরিদপুর জেলার মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন বোয়ালমারীতে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শিখা রায়ের করোনাভাইরাস ধরা পড়লে ওই বাড়িসহ আশপাশের প্রায় ৪০টি বাড়ি লকডাউন করা হয়। নতুন আক্রান্তদের শারিরীক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলায় এ পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত বাকি সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর