April 9, 2026, 10:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

করোনার ভয়কে জয় করে রাজশাহীর বাগমারায় অভাবগ্রস্থ পরিবারে এক প্রসূতির তিন জমজ সন্তান প্রসব

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

প্রাণঘাতী করোনার ভয়কে জয় করে একসাথে জমজ তিনটি কন্যা সন্তানের জম্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেন শাকিলা বেগম (২২) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামে। এমন কন্যা সন্তানের জম্মের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত’শত লোকজন তাদেরকে এক নজর দেখার জন্য ভিড় জমান। গৃহবধূ শাকিলার স্বামী একজন দিন মজুর বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।এলাকা সুত্রে জানা যায়, উপজেলার দ্বীপনগর গ্রামের কৃষক মমতাজ উদ্দীনের কন্যা শাকিলাকে একই উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চায়সারা গ্রামের দিন মজুর মামুনুর রশীদের সাথে প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়। শাকিলা গর্ভবতী হওয়ায় স্বামীর বাড়ি চায়সারা থেকে বাবার বাড়ি আসেন। বিবাহের পরে প্রথম মা হিসাবে গৃহবধূ শাকিলার গর্ভে তিনটি সন্তান জম্ম নেয়।গত বুধবার (৬ মে) রাতে মহামারী করোনার প্রাদুর্ভাবের মাঝেই গৃহবধূ শাকিলা তিনটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তান পেয়ে মা শাকিলা বেগম খুশি হলেও বাবা মামুনুর রশীদ খুশি হতে পারেন নি। অভাব অনটনের কারনে সংসারে সদ্যজাত জমজ তিন কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন শাকিলার ছোট পরিবারটি। শালিকার স্বামী মামুনুর রশীদ পেশায় একজন ট্রাক চালক হলেও দুই বছর থেকে শারীরিক সমস্যার কারণে কর্মহীন হয়ে পড়েন। কর্মহীন সংসারে ব্যয় বহন করার কোন সংগতি নেই তাদের।দিশাহারা হয়ে শাকিলা জমজ ৩টি শিশু সন্তান নিয়ে বাবার বাড়ি অবস্থান করছেন। এদিকে শাকিলার বাবাও অন্যের বাড়িতে দিন মজুরের কাজ করে সংসার চালান। সন্তানদের ভরণপোষণ তাঁদের জন্য প্রায় দুঃসাধ্য ব্যাপার। মা শাকিলা বিত্তবানদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তিনিসহ তার তিন কন্যা শিশু সুস্থ রয়েছেন ।এ ব্যাপারে মুঠোফোনে বাসুপাড়া ইউপি সদস্য আয়েন উদ্দীনের সাথে কথা হল তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করে অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমাজ সেবা অফিসার আব্দুল মমিন বলেন, অসহায় পরিবারটি আমার অফিসে আবেদন করলে আর্থিক সহযোগিতার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর