April 13, 2026, 10:17 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

করোনা রোগী সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ১১ জন গাইবান্ধায় নতুন করে ৬৬ জনসহ মোট ৭০৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে

সত্যজিৎ,গাইবান্ধা সদর প্রতিনিধিঃ

mostbet

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শুক্রবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে ইতিপুর্বে একজন মারা গেছে। একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ১৩৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ৭০৯ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৮, গোব্দিন্দগঞ্জে ১১০, সদরে ১০৩, ফুলছড়িতে ১৪৬, সাঘাটায় ২১৩, পলাশবাড়িতে ২৯, সাদুল্যাপুর উপজেলায় ৮০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর