March 23, 2026, 11:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সান্তাহারে স্টেশনে অসহায় মানুষদের ইফতার করালেন সাহিদ হোসেন

সাইফ হাসান খান সৈকত,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে শাখার শ্রমিকলীগ সভাপতি রেজাউল হক এর উদ্যোগে করোনা মহামারী কারণে কর্মহীন হওয়া গরীব ও অসহায় মানুষদের ইফতার করালেন তার ছেলে সাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন এলাকায় শতাধিক ছিন্নমূল ও দরিদ্র মানুষদের ইফতার করানো হয়েছে। এসময় সহযোগিতা করেন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান সোহাগ, তানভির রহমান তনু প্রমূখ।
রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি রেজাউল হক বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এখনো মানুষ ঘরবন্দি হয়ে আছে। যার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী ও নিন্ম মধ্যবৃত্ত শ্রেণীর মানুষ। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে যে যেভাবে পারছে অসহায় মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর