April 9, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
প্রতিকি ছবি

দোহারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

জুবায়ের শরীফ  ঢাকা জেলা প্রতিনিধি :

প্রতিকি ছবি

mostbet
ঢাকার দোহার উপজেলায় গরিব ও অসহায় পরিবারের মাঝে কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ ৭ মে বৃহস্পতিবার দোহারের প্রায় ৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাপ্টেন জায়েদীদ হাসান আবিরের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।
সারা দেশের মত দোহারেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন  দোহারের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা এবং সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর