April 9, 2026, 11:33 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গ্রামীণ ব্যাংক লাহিড়ীপাড়া বগুড়া শাখা উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল বৃহস্পতিবার গ্রামীন ব্যাংক লাহিড়ীপাড়া বগুড়া শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে সকল সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক লাহিড়ীপাড়া বগুড়া শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম খাঁন, সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক’সহ সাংবাদিক ও ব্যাংকের কর্মচারী’সহ সদস্যবৃন্দ প্রমূখ। মোট ২০জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে ২য় দফায় (খাদ্য) ত্রান সামগ্রী মধ্যে ছিল জনপ্রতি (৩০কেজী চাল, ৪কেজী ডাল, ২কেজী তৈল, ৮কেজী আলু, ৪কেজী পেঁয়াজ, ২কেজী লবন, ৪টি সাবান ও নগদ অর্থ ৬শত টাকা) করে প্রদান করা হয়। ত্রান বিতরন কালে শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম খাঁন বলেন, এই ক্লান্তিলগ্নে আত্ম মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে সকল সংগ্রামী ভিক্ষুক সদস্য ও দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার নিকট ক্ষমা ও প্রার্থনা করা এবং সকল’কে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারোও আহবান জানানো হয়।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর