April 9, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রতিকি ছবি

গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে নতুন করে ৪৬ জনসহ মোট ৭১২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে

সত্যজিৎ,গাইবান্ধা সদর প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত  উল্লেখ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ৭১২ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৮, গোব্দিন্দগঞ্জে ১০১, সদরে ১০৩, ফুলছড়িতে ১৫২, সাঘাটায় ২০৯, পলাশবাড়িতে ২৬, সাদুল্যাপুর উপজেলায় ৯৩ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর