April 9, 2026, 12:06 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অস্থায়ী ওএম এস ব্যবস্থা বাতিল ও রেশন কার্ড চালুর দাবিতে সিপিবির অবস্থান কর্মসূচী পালিত

সৈয়ধ নূরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

গাইবান্ধা ত্রাণ চুরি, লুটপাট,দলীয়করণ,স্বজনপ্রীতি এবং অস্থায়ী ওএমএস কার্ড বাতিল করে স্থায়ী রেশন কার্ডের দাবিতে বাংলাদেশের কমিউনির্ষ্ট, গাইবান্ধা জেলা কমিটির প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সকাল এগারোটায় গাইবান্ধা শহরের এক নং ট্রাফিক মোড়ে শারীরিক দূরত্ব বজায় রাখতে সকলে ছাতা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন । দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসুচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমটিরি সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল সহসাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে, এতে করে নিম্ন আয়ের মানুষ হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছে। অস্থায়ীভাবে সরকার ওএমএসরে মাধ্যমে চাল বিতরণ করছে। বক্তারা অস্থায়ী ওএমএসের এই কার্ড বাতিল করে স্থায়ীভাবে নিম্ন আয়ের মানুষের তালিকা করে রেশন কার্ড চালুর দাবি জানান। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী এই সমস্যা সমাধানে রাজনীতি না করে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ডাক্তারসহ সকল পেশাজীবি সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দলের সমন্বতি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
বক্তারা দীর্ঘ মেয়াদী এই করোনা রোধে জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থাকরণ, করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মী ,সেনাবাহিনী,পুলিশ গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ঠ সকলকে পর্যাপ্ত পিপিইসহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। করোনা রোগী সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ১১ জন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর