April 10, 2026, 12:01 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লক ডাউনে কর্মহীন অসহায় সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ

সৈয়ধ নূরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া ৬টি ইউনিয়নের আদিবাসী স¤প্রদায়ের এক হাজার পরিবারের মধ্যে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার মাহমুদবাগ দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে করোনা খাদ্য সহায়তা দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্্ প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আটা ৫ কেজি, চিড়া এক কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, মুসুর ডাল ২ কেজি, লবণ এক কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, গৌর চন্দ্র পাহাড়ী, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, আদিবাসী নেত্রী কেরিনা সরেন, ইয়ুথ লিডার সুখী পাহাড়ী, বৃটিশ সরেন, প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, প্রজেক্ট অফিসার দিপ্তী মুর্মু, মোস্তফা কামাল, শাবানা আকতার প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর