March 24, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রামপালে এক কিশোরী পাশবিক নির্যাতনের শিকার

মোঃ নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ

রামপালে সৎ মায়ের সহায়তায় এক হত দরিদ্র মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হুড়কা ইউনিয়নের ছোট বেলাই এলাকায়। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রামপাল থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে। এ ঘটনায় স্থাণীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই এলাকায় গিয়ে জানা গেছে, ছোট বেলাই এলাকার হত দরিদ্র জনৈক মুসলমান ব্যক্তির মা হারা এক কিশোরী কন্যা (১৪) কে পাশবিক নির্যাতন করেছে একই গ্রামের ভেকটমারী গ্রামের ললিত বাবুর ছেলে ছোট বাবু। প্রতি রাতে কিশোরীদের ওই বাড়িতে আসার বিষয়টি আশেপাশের লোকজনের সন্দেহ হলে তারা রবিবার রাতে স্থাণীয়রা পাহারা দিয়ে লম্পট ছোট বাবুকে হাতে নাতে আটক করে। পরে কৌশলে ওই লম্পট দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ওই কিশোরীর কাছে জানতে চাইলে সে জানায়, তার সৎ মা আসমা বেগমের চাপ দিয়ে তাকে ওই লম্পটের সাথে মেলামেশা করতে বাধ্য করায়, ওই লম্পট বাবু প্রায় দেড়মাস ধরে প্রতি রাতেই তাদের বাড়িতে যাতায়াত করতো। এ বিষয়ে কিশোরীর ওই সৎ মায়ের কাছে জানতে চাইলে সেও বিষয়টি এক পর্যায়ে স্বীকার করে। অভিযুক্ত ছোট বাবুর সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের দেখে ঘেরের বাসা থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বলেন এ ঘটনায় থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর