April 9, 2026, 10:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নবীগঞ্জ-বাহুবলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম নিজের বেতনের টাকা দিয়ে করোনার কারণে গৃহবন্ধ মানুষের পাশে ত্রাণ নিয়ে

বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

করোনা মহামারি অদৃশ্য এ দানবের বিরুদ্ধে  যুদ্ধে নেমেছে রাষ্ট্রযন্ত্র। যার যা কিছু আছে তা নিয়ে এ যুদ্ধে শামিল হয়েছেন মানবতাবাদীরাও। কেউ কেউ একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবেও আখ্যায়িত করছেন। নিজের উপর অর্পিত দায়িত্বের উর্দ্ধে উঠে মানবতার এ যুদ্ধে যে কয়জন ব্যাক্তি নিজেকে উজার করে লড়ছেন?  তাদের মধ্যে একজন হচ্ছেন পারভেজ আলম  চৌধুরী । তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ- বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার।
কখনও সচেতনতার বার্তা, কখনও কর্মহীন মানুষের ঘরে উপহার সামগ্রি নিয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন বাজার থেকে গ্রামগঞ্জে।  জীবনের ঝুঁকি নিয়ে “ভয়কে জয়” করাই তার এ ক্লান্তিহীন শ্রম নজর কেড়েছে সর্ব সাধারনকে।
জানাযায়,  তিনি তার বেতনের টাকা থেকে দুটি উপজেলার বহু কর্মহীন মানুষের ঘরে নিরবে নিজ হাতে খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছেন। এসব উপহার সামগ্রি বিতরণের কোন ছবি তিনি ফেসবুক কিংবা কোন প্রচার করেন নি। উপহার সামগ্রির মধ্যে রয়েছে চাউল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল।
এছাড়াও তিনি সরকারী দায়িত্বের অংশ হিসেবে প্রতিনিয়ত সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা, বাজার মনিটরিং, হোম হোমকোয়ারেন্টাইন তদারকি সহ ক্লান্তিহীন ভাবে করোনা মোকাবেলায় অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর