March 24, 2026, 4:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
যমুনা ফিউচার পার্ক। ফাইল ছবি

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

যমুনা ফিউচার পার্ক। ফাইল ছবি

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার।বেশ কয়েকটি শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের গতকাল ৪ মে ২০২০ ইং তারিখ সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।আগামী ১০ মে ২০২০ ইং তারিখ রোববার থেকে সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে।প্রজ্ঞাপনে বলা হয়, শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা/উপজেলাসমূহ অভ্যন্তরীণভাবে ব্যবসা/বাণিজ্য, দোকান-পাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী আগামী ১০ মে থেকে সীমিত আকারে খুলে দেয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হলো। তবে এ ক্ষেত্রে আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ /চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বলা হয়, হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা হতে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে।সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।এদিকে গতকাল ৪ মে ২০২০ ইং তারিখ সোমবার রাতে বাণিজ্যমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান-পাট, শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৫ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর