April 9, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ৫৪ জনের নমুনা সংগ্রহ:পজেটিভ ৩

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এ পরিস্থিতিতে ১’শ ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ৪৯ জনের রিপোর্টে এক নারীর ২ বারসহ ৩টিতে করোনা ভাইরাস সংক্রমিত রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া, নতুন করে আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। নতুন করে নমুনা সংগ্রহীত এ ৫ জনসহ এ উপজেলায় ১’শ ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ জন। রাজধানী ঢাকা ও নরসিংদী থেকে নিজ বাড়িতে ফিরে আসায় সুন্দরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের জনৈক জয়নাল আবেদীন মাস্টারের বাড়ি ও বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের রাজু মিয়ার বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ সকল গণসংযোগ স্থলগুলোতে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও ক্ষুদ্র ও প্রান্তিক দোকানদার, ছোটখাট পরিবহন তথা রিক্সা, ভ্যান, ব্যাটারী চালিত অটোবাইক, পিকআপ, কাভার্ট ভ্যানযোগে চলাচল অব্যাহত রয়েছে। এছাড়া, নৌ, এ্যাম্বুলেন্স, পিকআপযোগে মানুষের কাঙ্খিত স্থানে যাতায়াত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশ ও দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরা মানুষদের অবাধ চলাফেরায় করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় রয়েছেন সাধারণ মানুষজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, এ পর্যন্ত ৩টি রিপোর্টে করোনা সংক্রমিত হয়েছে। তার মধ্যে একই নারীর ২ বার। তাছাড়া এ উপজেলায় করোনা পরিস্থিতি অনেকটাই ভাল রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর