March 24, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

ঈদের কেনাকাটার জন্য দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৪ মে ২০২০ ইং তারিখ সোমবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারী পরিস্থিতিতে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি বলেই অন্য দেশ থেকে ভালো আছি।এখন দেশের অর্থনীতির চাকাও ঠিক রাখতে হবে।এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।অফিস-আদালত সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে কিছু কিছু পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।বাকিগুলোও ধীরে ধীরে খুলে দেয়া হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।কর্মক্ষেত্র দোকানপাটে সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাই মাস্ক পরবেন।নিজেকে রক্ষা করবেন।অপরকেও রক্ষা করবেন।স্বাস্থ্যবিধি মেনে চলবেন।বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।এর আগে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর