April 7, 2026, 2:18 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অসহায় নিম্নআয়ের মানুষের সাথে কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে (CSCCS.LTD)

রংপুর ব্যুরো নিউজ ঃ
গত শনিবার  ২রা মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার  সমবায় মন্ত্রণালয় সম্মানিত সচিব জনাব মোঃ রেজাউল আহসান মহোদয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল মহোদয় রংপুরের ত্রাণ কার্যক্রম ও রংপুর জেলা প্রশাসনের সঙ্গে কোভিড-১৯ এর সার্বিক বিষয়ে মতবিনিময় সভা করেন ।
সেই সাথে মাঠ পর্যায়ে কাজ করার জন্য উপজেলা সদরের সকল কর্মকর্তা ও কর্মচারীকে পিপি প্রদান করেন। মত বিনিময় সভা শেষে রংপুর সদর উপজেলা কর্তৃক  “কনফিডেন্স সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি  লিঃ “এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী সাবেক সেনা কর্মকতা  মোঃ আফজাল হোসেন এর নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায় কর্মহীন ১০০০ মানুষের মাঝে প্রতি

mostbet
 পরিবারের জন্য ৭ দিন চলার মতো ত্রান  সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ।
সেই সাথে মাঠ পর্যায়ে কাজ করার জন্য সদর উপজেলা সমবায় কর্মকর্তা কর্মচারীদের পিপিই প্রদান করেন।  
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুগ্মনিবন্ধক জনাব মোহাম্মদ আবুল বাশার মহোদয়, জেলা সমবায় অফিসার রংপুর জনাব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ রংপুর সদর উপজেলার সকল অফিসার ও সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ।
দুস্থ অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ানো জন্য সম্মানিত সচিব মহোদয়, সমবায় কার্যালয় সহ সমিতির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । এরকম মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর