মোহম্মদ হাছান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজার এর কাঁচাবাজার অবশেষে ( শিল্পপতি এম. এ হাসেম এর অটো রাইস মেইল এর খোলা প্রশস্ত মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। (০৩ মে) রবিবার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আজিজুল ইসলাম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ, প্রতাপ গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, প্রতাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তাফা কাজল, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” চন্দ্রগঞ্জ থানার সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এটিএম জাকির হোসেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, এড. মোঃ সামছুদ্দিন,চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চন্দ্রগঞ্জ বাজার ইজারাদার কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ বাজার কমিটির কোষাধ্যক্ষ মোঃ শাহাবউদ্দিন, বাজার কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর প্রমূখ।সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম এর ভাষ্যমতে, বর্তমান বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সমগ্র বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারের কাঁচাবাজার স্থানীয় স্কুল মাঠে হওয়ার কথা। যেহেতু প্রতাপগঞ্জ স্কুল মাঠে জলাবদ্ধতা থাকে, সাধারন মানুষের অসুবিধার কথা চিন্তা করে শিল্পপতি এম. এ হাসেম এর সম্মতিক্রমে উনার মালিকানাধীন উক্ত রাইস মিলের মাঠে (০৪ মে) সোমবার থেকে চন্দ্রগঞ্জ কাঁচাবাজার মে মাসের জন্য স্থানান্তর করা হলো।
প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল