April 4, 2026, 9:52 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ
প্রতিকি ছবি

মানিকগঞ্জে এক গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

mostbet

প্রতিকি ছবি

মানিকগঞ্জে এক গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল ২ মে ২০২০ ইং তাুরিখশনিবার  বিকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।আক্রান্ত ওই ব্যক্তি (৪৭) মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।তিনি সাটুরিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি সর্দি নিয়ে শুক্রবার জেলা সদর হাসপাতালে যান।করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়।এরপর তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসে।তিনি আরো বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর