April 4, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

শিবগঞ্জে জিকে ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার ৬শত ৭০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মানুষ মানুষের জন্য’ জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যকে সম্মান জানিয়ে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরিব ও অসহায় মানুষের মাঝে চলছে জিকে ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। এর’ই ধারাবাহিকতায় উপজেলার বিনোদপুর, উজিরপুর, ছত্রাজপুর,দাইপুকুরিয়া, ঘোড়াপাকিয়া,ধাইনগর,১২নং পাঁকা ইউনিয়ন পর্যায়ক্রমে ২হাজার ৬শত হাজার ৭০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।এর’ই ধারাবাহিকতা হিসেবে শনিবার সকাল ১০টায় ধাইনগর ইউনিয়নে ৪০০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে বিকাল ৪ টায় ১২নং পাঁকা ইউনিয়নে ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।ইতি পূর্বেও জিকে ফাউন্ডেশন সৌজন্যে যথাক্রমে, উপজেলার বিনোদপুরে ২ দিনে ৬০০ পরিবার ও পরে আরো ২০০ পরিবারকে। গতকাল উজিরপুর ইউনিয়নে ২০০ পরিবার, দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৪ পরিবার আজ শুক্রবার সত্রজিতপুর ইউনিয়নে ৩০০ পরিবার, ঘোড়াপাখিয়ায় ২০০ পরিবার এবং অন্যন্য জায়গায় খন্ড খন্ডভাবে ১৮০টি  হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জিকে ফাউন্ডেশনের সৌজন্যে নিজ অর্থায়নে টানা চলছে শিবগঞ্জ উপজেলার অধীনস্থ ৫টি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ।আজ শনিবার (০২ মে) ২০২০ পর্যন্ত এলাকা গুলোতে সব মিলিয়ে ২ হাজার ৬শত ৭০ টি পরিবার’কে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।এ বিষয়েব শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, জিকে (গুলনাহার-কশিমুদ্দীন) ফাউন্ডেশন আমার মা-বাবার নামে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই ফাউন্ডেশনের অর্থায়নেই দুযোর্গকালীন সময় কর্মহীন অসহায় মানুষেদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ পর্যন্ত ২ হাজার ৬ শত ৭০টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী দিয়ে এসেছি।করোনা ভাইরাস থাকা পয়ন্ত প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে দাড়ানোই আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য-উদ্দেশ্য। এছাড়াও সৈয়দ পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা বাসির জন্য রোগমুক্ত দীর্ঘায়ু কামনাসহ তিনি মরহুম মাতা-পিতার জন্য নেক দোয়া কামনা করেন।এ সময় দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আবু আহমেদ নজমুল কবির(মুক্তা), সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, ধাইনগর ইউনিয়নের জার্মান বর্ষিয়ান নেতা তাবারিয়া চৌধুরী,উজিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দুরুল হুদা, ছত্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী(ছবি) শিবগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের, বিপ্লবী সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিস্যু! শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান,স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।উল্লেখ্য, এর সার্বিক সহযোগিতায় রয়েছেন, সৈয়দ পরিবারের কৃতি সন্তান, চাঁপাইনবাবগঞ্জ তথা শিবগঞ্জের প্রানের স্পন্দন, বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র, মানবতার ফেরিওয়ালা, বর্তমান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার)পিপিএম।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর