April 4, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে রাজশাহী পালিয়ে এলেন করোনা রোগী’ অতপর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিজ বাড়িতে এসে আত্মগোপন করেছেন এক পোশাককর্মী। খবর পেয়ে শুক্রবার (০১ মে) ২০২০ ইং তাকে রাজশাহীর করোনা আইসোলেশন ইউনিট খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়।করোনায় আক্রান্ত হওয়া ৩৫ বছরের ওই ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর গ্রামের বাসিন্দা। করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় গত মাসের ২৭শে এপ্রিল ঢাকায় তার নমুনা পরীক্ষা হয়। পরদিন তার করোনা পজিটিভ ফলাফল আসে। ওই দিনই গোপনে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজশাহীতে পালিয়ে আসে সে। এরপর তিনদিন যাবত নিজ বাড়িতে আত্মগোপ করে ছিলেন।শুক্রবার সকালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ওই পোশাককর্মী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।এ ব্যাপারে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, করোনা নিয়ে তিনি বাড়ি ফিরে আসায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ বলছেন তিনদিন আগে তিনি গ্রামে এসেছেন। আবার কেউ কেউ বলছেন শুক্রবার আসার পর গ্রামে না ঢুকে সরাসরি হাসপাতালে গেছেন। কিন্তু সত্যটা কী তা বলতে পারছি না। সকালে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা যান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, আক্রান্ত ওই ব্যক্তির বাড়িতে আমাদের দুই কর্মীকে পাঠানো হয়। পরিবারের সদস্যরা করোনার বিষয়টি অস্বীকার করেন। তিনি কবে গ্রামে এসেছেন সে বিষয়ে গ্রামবাসী কিছু জানেন না বলে দাবি করছেন। বিষয়টি খতিয়ে দেখব আমরা।রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানিয়েছেন তার করোনা পজিটিভ। পরে তাকে রামেক হাসপাতাল থেকে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) রামেকের ল্যাবে আবারও তার নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর