March 20, 2026, 4:02 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার তারিখ ঘোষণা

ডিটেকটিভ নিউজ ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

রবিবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সনের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর ২০১৭ সোমবার থেকে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

এর আগে অনার্স চতুর্থ বর্ষের ২০১১-১২ সেশনের ফল প্রকাশের দাবিতে রোববার সকাল ৯টার দিকে নীলক্ষেত মোড়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Share Button

     এ জাতীয় আরো খবর