April 7, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

করোনা’য় তানোর ও নাচোল সিমান্তে লকডাউনের পরিবর্তে শার্টডাউন গ্রামবাসীদের মধ্যে হাতাহাতি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর তানোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নাচোল উপজেলার সিমান্ত এলাকায় তানোরের হাঁপানিয়া গ্রাম। সম্প্রতি ওই গ্রামে করোনা রোগী সনাক্ত হয়। ফলে শুক্রবার (০১ মে) ২০২০ ইং বিকেলে ওই গ্রামের নাচোল সিমানার মানুষ বেড়া দিয়ে ঘিরে রাস্তা বন্ধ করে লগডাউন নয় শার্টডাউন করেছেন বলে দম্ভোক্তি করে তারা। এলাকারটির পুরো গ্রামের প্রায় ৩০ ভাগ তানোর উপজেলার মানুষ ভীতস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।সম্প্রতি হাঁপানিয়া গ্রামের ভারত ফেরৎ যুবক নছিব উদ্দিন বাড়িতে আসে। পরে নমুনা সংগ্রহে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এহেন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন গত (২৮ এপ্রিল) রাতে নছিবের বাড়ি ‘লকডাউন’ ঘোষনা করে। এনিয়ে গত (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল থেকে ও আজ (১ মে) শুক্রবার বিকেল পর্যন্ত দফায় দফায় একই গ্রামের নাচোল সিমানার স্থায়ীয় লোকজন মূল রাস্তায় গাছের গোডা ও কাটা দিয়ে পথ বন্ধ করে দেয়। এতে একই ওই গ্রামের তানোর সিমানার মানুষ ঘর বন্দি হয়ে পড়ে। এঘটনায় রাস্তা খুলে দিতে বলায় গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এনিয়ে ওই গ্রামের ইব্রাহিম ও ইসমাইল বলেন, নাচোল এলাকার স্থানীয় ইউপি মেম্বার আলমের হুকুমে তার লোকজন মূল রাস্তায় গাছের গোড়া ও কাটা দিয়ে পথ বন্ধ করে দেয়। তারা রাস্তা বন্ধ করতে নিষেধ করায় তাদেরকে মারধর করে মেম্বার ও তার লোকজন।তারা আরও জানান, বর্তমানে রাস্তা বন্ধ করায় জমির ফসলে কাজ করতে যেতে পারছে না কৃষক। এছাড়া সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। জুরুরি ওষুধ কিংবা খাদ্যপণ্য সরবরাহে ভাটা পড়েছে। ফলে গ্রামবাসীরা খাবার ও চিকিৎসাসহ নানা সংকটে রয়েছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণ পেতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তবে, এনিয়ে মেম্বার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের গ্রামের তানোর সিমানার মানুষ করোনায় আক্রান্ত। একারণে পথ বন্ধ করা হয়েছে, পথ বন্ধ করা নিয়ে দুয়েকজন লাফা লাফি করছিল। একারণে তাদের চড়-থাপ্পড় দেয় তার লোকজন বলে দম্ভোক্তি করেন আলম মেম্বার।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেছেন, তানোরে নয় নাচোল সিমানায় বেড়া দেয়া হয়েছে। তারপরও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বেড়া তুলে নেবে। একটি কু-চক্রমহল এলাকার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। হাতাহাতির ঘটনা সঠিক নয়। তবে, উভয়ের মধ্যে উচ্চ-বাচ্চ্য কথা কাটাকাটি হয় বলে জানান ওসি।উল্লেখ্য, এ ব্যাপারে হট্টগোলের সময় একটি ভিডিও ইতোমধ্যেই ধারন করা হয়েছে যা দেখলেই বোঝা যাবে প্রকৃত বিষয়টি আসলে কি।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর