April 4, 2026, 9:59 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল চৌধুরীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ও সমাজ বিজ্ঞান অনুষদের সিনিয়র অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরী জামালের পক্ষ থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা গ্রামের গরীব, অসহায় ও কর্মহীন ৬০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। গরীবদের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন পৌর যুবলীগ নেতা বাদল ভুঁইয়া, ব্যাংকার জাবেদ মজুমদার, সমাজকর্মী আবু সালেহ রাব্বী, নয়ন চৌধুরী, অনিক চৌধুরী, ওমর হেলাল ও রাজু পাল। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ ও সাবান দেয়া হয়। গরীব ও অসহায় পরিবারের সদস্যরা করোনা মহামারীর সময় জামাল চৌধুরীর পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অপরদিকে ধারাবাহিকভাবে পূর্ব ধনমুড়ি, চন্ডিপুর, কালিকাপুর ও আটগ্রামে উপহার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান ফাল্গনকরা চৌধুরী বাড়ীর মরহুম আব্দুস সাত্তার চৌধুরী ও মরহুমা জাহেরা খাতুন চৌধুরীর কনিষ্ঠ পূত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড.আব্দুল জলিল চৌধুরী জামাল।

প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর