April 7, 2026, 2:35 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে খাদ্য সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্হা নিয়েছে প্রশাসন।সংক্রমনের ঝুঁকি এড়াতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্হাও  গ্রহণ করা হয়েছে।
হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সার্বক্ষণিক খোঁজ খরব রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
তারই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) উপজেলার পূর্ব চন্দ্রখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ঢাকা ফেরত সাত পরিবারের মাঝে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
দুপুর আড়াইটায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন।
এসময় তিনি কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাদের আতংকিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর