March 24, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

তানভীর আহমেদ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
 
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আজ ২৭ এপ্রিল, সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বীর হাতে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিশাদ, বিএমএ’র কেন্দ্রীয় সদস্য ডা. ফয়সাল কবির রজার্স, হাসান রুবেল, আব্দুল কাদের রুবেল সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এই সময় সিভিল সার্জন ফজলে রাব্বী “করোনা ভাইরাস” প্রতিরোধে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতা করায় সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা সুরক্ষা সামগ্রী প্রদানের সময় সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন নিশাদ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে এবং গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুর রহমান, মহাসচিব মাহমুদুস সামাদ চৌধুরী ও সাংগঠনিক সচিব কে.এম. শহীদুল্লাহর প্রত্যেক্ষ তত্ত্ববধানে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রামের কর্মীরা ভ্যানগার্ড হিসেবে নিজেদের দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত থাকবে। পরে সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের এবং করোনা রোগীদের জন্য সংরক্ষিত ফৌজদার হাট হাসপাতালে কতব্যরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর