April 13, 2026, 5:45 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মহামারী মরন ব্যাধী করোনাভাইরাসকে রুখে দিল ভারতের যে জেলা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

শুধুমাত্র সচেতনার নজির গড়ে করোনাভাইরাসকে রুখে দিল ভারতের উড়িষ্যারাজ্যের একটি জেলা।উড়িষ্যার ওই জেলার নাম রায়াগাডা। গোটা ভারতজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও ওই গ্রামে এখনও পর্যন্ত রায়াগাডায় কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।সংবাদমাধ্যমটি জানায়, করোনা নিয়ে সচেতনা বিষয়ক সরকারি সব নির্দেশনা ওই জেলার বাসিন্দারা মেনে চলছেন বলেই এখনও করোনার শিকারে পরিণত হননি তারা।এ জন্য রায়াগাডা জেলা পুলিশ সদস্যদের প্রশংসনীয় উদ্যোগ ও শ্রমকে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে। মঙ্গলবার সকালে জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সারভানা বিবেক একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে বিক্রেতাকে সতর্ক করেন এবং এর প্রবেশদ্বারে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে আসেন। তাতে লেখা রয়েছে মাস্ক না পড়লে প্রবেশ নিষেধ।একই প্ল্যাকার্ড জেলার প্রায় সব দোকানেই ঝোলানো হয়েছে। বেশ কিছু দোকানে ঝুলছে – মাস্ক না পরলে জিনিস বিক্রি করা হবে না এমন বার্তা।ভারতে করোনা সংক্রমণের শুরু থেকেই ওই জেলায় নিয়মিত সচেতনতার ক্যাম্পেইন করেছেন পুলিশ কর্মকর্তারা। মাস্ক পরা ও সামাজিক দূরত্বের গুরুত্ব বোঝানো হয়েছে।লকডাউনে দোকানে কিছু কিনতে এসে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওইয়া হবে বলে সতর্ক করা হয়েছে ।আর প্রশাসনের সব নির্দেশনা মেনেই ভাইরাসের করাল আক্রমণের হাত থেকে মুক্তি পেয়েছেন উড়িষ্যার রায়াগাডা জেলার বাসিন্দারা।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর