কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালমারীতে আজ (২৯ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখা বিনামূল্যে দরিদ্রদের জন্য সবজি বাজার চালু করেছে।বোয়ালমারী পৌর সদরে ডাক বাংলো মোড়ে চালু করা এ সবজির বাজারে কুমড়া, মরিচ, পটল, আলু, শাকসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সবজি ঠাঁই পেয়েছে। অস্বচ্ছল পরিবারকে এসব সবজি বিনামূল্যে বিতরণ করছে। গত কয়েকদিন ধরে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করার পাশাপাশি আজ থেকে বিনামূল্যে সবজি বিতরণ করছে প্রান্ত সিদ্দিকের নেতৃত্বে বোয়ালমারী ছাত্রলীগ। তিনি বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। পুরো রমজান মাস জুড়েই এই বিনামূল্যের সবজির বাজার চালু থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল