April 6, 2026, 11:55 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন সোহাগ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ নেওয়াজ, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রিফাত, জিয়া উদ্দিন বাবলু, এরশাদ, আরিফ, বাকী মির্জা, রেদওয়ান, আলিফসহ নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কিভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।
ভাইজকরা গ্রামের কৃষক মোঃ তাজুল ইসলাম বলেন, সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাব। তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কাটা অব্যাহত রাখবে। যদি কারও সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে জানালে ওই কৃষকের পাশে দাঁড়াব। পাশাপাশি আমরা একটি হেল্প ডেক্স খোলা হয়েছে, আপনারা চাইলে আমাদের থেকে সহযোগিতা নিতে পারবেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর