April 7, 2026, 7:18 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভোলায় ইউপি মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রতিবাদে স্থানীয়দের ক্ষোভ প্রকাশ

ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হেমায়েতুল ইসলামের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাধের মিথ্যা অভিযোগ করেছে একটি কুচক্রী মহল। আর এ অপবাদের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। সুত্র জানায়, গত ২৭ ই এপ্রিল বিকেলে ওই ওয়ার্ডের জাহাঙ্গীর ও রত্তন নামে দুজন ১০ টাকা দরের তিন বস্তা(৯০ কেজি) চাল সহ পুলিশের হাতে আটক হয়। আর এবিষয়টিকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল প্রচার করতে থাকে আটককৃত দুজন ইউপি সদস্য হেমায়েতুল ইসলামের লোক। মুলত হেমায়েতুল ইসলামের সাথে ওই দুজনের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে কিছু বেনামী অনলাইন পোর্টালেও সংবাদ নীতিমালা বহির্ভুত সংশ্লিষ্ঠ ব্যাক্তিদের বক্তব্য ছাড়াই “ত্রানের চাল আত্মসাধ“ বলে সংবাদ প্রকাশ হয়। মুলত উদ্ধারকৃত চালগুলো ১০টাকা দরের রেশন কার্ডের চাল ছিলো। আর এতেই প্রমান হয় এটি একটি ষড়যন্ত্র। অন্যদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা সরেজমিনে গেলে স্থানীয় শামছল হক, আ: রশিদ, কুলছুম বেগম, মরিয়ম বেগম, রিপা বেগম, জালাল আহমেদ সহ আরো নারী পুরুষরা গনমাধ্যম কর্মীদের কাছে এগিয়ে এসে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে এবং বিষটির তদন্ত দাবী করে। এ বিষয়ে কাচিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হেমায়েতুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবত সততার সাথে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসছি। যে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হয়েছে সে বিষয়েসহ অন্যান্য সকল বিষয়ে যদি কেউ আমাদের দুর্নীতির সাথে সংশ্লিষ্টতা প্রমান করতে পারে তাহলে আমি সেচ্ছায় পদত্যাগ করবো। আমি বিষয়টি সার্কেল এসপি এবং ওসি সাহেবকে বিষয়টি জানিয়েছি। আর যারা আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্ঠা করেছে আমি তাদের বিচার চাই।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর