April 7, 2026, 5:46 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা দেবেন না-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

মোঃ নূরুল ইসলাম রায়হান,রংপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ ভয়ভীতি দেখিয়ে অসহায় মানুষের কাছে ত্রাণের জন্য টাকা আদায় করছেন।তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে যাবে।গত ২৭ এপ্রিল ২০২০ ইংতারিখ  সোমবার দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাবিষয়ক সাধারণ সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর