তানভীর,চট্রগ্রামঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি খাবার হোটেলের পানির ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।গত ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়ন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম আবদুল কাদের (২৭)। তিনি একই ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা।তিনি পেশায় পান দোকানদার।স্থানীয়দের বরাত দিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, কাদেরের পানের দোকান ওই হোটেলের দরজায়। খাবার হোটেলটি বন্ধ থাকলেও তার পানের দোকান খোলা থাকত।গত ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার সারা দিন নিখোঁজ ছিলেন কাদের।তার পানের দোকানটি বন্ধ ছিল।অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে স্থানীয়রা হোটেলের তালা ভেঙে ভেতরে ঢুকে পানির ড্রামের ভেতর কাদেরের মৃতদেহ দেখতে পান।এর পর তারা পুলিশে খবর দেন।তবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে গলায় রশি দিয়ে বেঁধে হত্যা করেছে।এ ঘটনার পর হোটেলের দুই কর্মচারী পলাতক রয়েছেন।নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি বোরহান উদ্দিন।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল