March 24, 2026, 7:52 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজধানী ঢাকার বাদামতলী এলাকায় পচা খেজুর প্যাকেটজাত করে বিক্রি, র‌্যাবের অভিযানে ধরা

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

রমজানে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বিক্রির প্রমাণ পেয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।এ অপরাধে রাজধানী ঢাকার বাদামতলী এলাকার দুইটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৬ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ওই এলাকায় ফলের আড়তে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়ায় মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠানকে ওই জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রমজানে খেজুরের ব্যাপক চাহিদা থাকে, আর এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় নানাবিধ পন্থা অবলম্বন করেন।মানসম্পন্ন খেজুরসহ অন্যান্য ফলের যোগান নিশ্চিত করতে বাদামতলী ফলের আড়তে অভিযান চালানো হয়েছে।অভিযানে মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় ওই দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে বলেও জানান সারওয়ার আলম।তিনি আরও জানান, ভেজালবিরোধী র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর