April 7, 2026, 4:21 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জে গভীর রাতে খাবার নিয়ে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের পাশে ছাত্রলীগের সাবেক সভাপতি স্মরণ

কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে সুনামগঞ্জ শহরের ছিন্নমূল ও ভবঘুরে মানুষের পাশে গভীর রাতে খাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাববী স্মরণ। জানাযায়, ওই করোনাভাইরাস প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে  সবকিছু স্থবির হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ বড়ই অসহায় ও কঠিন সময় পার করছে । বিশেষ করে অসহায় ছিন্নমূল ও ভবঘুরে মানুষ গুলো দিনের পর দিন না খেয়ে মানবেতর জীবন যাপন করছে । এবং  সুনামগঞ্জে বিভিন্ন দোকানের বারান্দায় প্রতিদিন কিছু পাগল ফকির ও ঘরবাড়ি হারা মানুষ রাত্রি যাপন করেছে । শহরের ওইসব অভুক্ত ছিন্নমূল, অসহায় ও ঘরবাড়ি হারা মানুষের পাশে বিগত ১৫ দিন যাবৎ গভীর রাতে শহরের বিভিন্ন আনাচে কানাচে খোঁজে খোঁজে নিজ হাতে তাদেরকে খাদ্য, পানি ও মশার খয়েল দিয়ে মানবতার দূত হিসেবে দাঁড়িয়েছে প্রয়াত রাজনীতিবিদ সাংবাদিক গোলাম রব্বানি ও সাবেক সংসদ সদস্য শাহানা রব্বানির পুত্র সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাববী স্মরণ । জানাযায়, করোনা শুরু থেকে গত ১৫ দিন ধরে প্রতি দিন গভীর রাতে শহরের ওইসব মানুষকে হাতে খাবার, বিশুদ্ধ পানি  ও মশার কয়েল নিজ হাতে তুলে দেন।  এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত শহরের ওইসব ভবঘুরে ও ছিন্নমূল মানুষের হাতে খাবার, বিশুদ্ধ পানি ও মশার কয়েল তুলে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন,  সাংবাদিক মাসুম হেলাল, সাংবাদিক রুজেল আহমেদ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর