মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬২ বছরের আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে। এ নিয়ে নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রানের সংখ্যা সাতজন ।বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তির নমুনা ২১ এপ্রিল চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। নুমনা সংগ্রহ করার পর থেকে ওই ব্যক্তির বাড়ি লকডাউন রয়েছে।তিনি আরও বলেন, মেডিকেল টিম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছি আমরা। আক্রান্ত হওয়ার কিছুদিন আগে লক্ষ্মীপুরে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।উল্লেখ্য যে, লক্ষ্মীপুর জেলার পূর্বের সীমান্তবর্তী ইউনিয়ন হলো চন্দ্রগঞ্জ থানার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন। চন্দ্রগঞ্জ ইউনিয়নের একেবারে পাশের ইউনিয়নটি হলো নোয়াখালীর বেগমগঞ্জের ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন। আলাইয়ারপুর ইউনিয়নের ৯৫% ভাগ সাধারন মানুষ প্রতিনিয়ত চন্দ্রগঞ্জ বাজারে আসে যেকোন প্রয়োজনে। এখন পর্যন্ত চন্দ্রগঞ্জ থানায় কোন করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া যায় নি। তবে এখন জনমনে প্রশ্ন আলাইয়ারপুরে আক্রান্ত ব্যক্তি বা তার ঘরের কেউ না কেউ তো চন্দ্রগঞ্জে আসছে, এখন আমাদের কি অবস্থা হবে?গতকাল ২৮ এপ্রিল রাতে আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ নামের একটি ফেসবুক আইডি থেকে আক্রান্ত ব্যক্তির তথ্য দিয়ে একটি ক্ষুদে বার্তা পোষ্ট করেন এবং সবাইকে ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চন্দ্রগঞ্জের সাথে আলাইয়ারপুর ইউনিয়নের সংযোগকারী ভবভদ্রী সেতু অনেক আগ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ সবসময় চন্দ্রগঞ্জের মানুষের পাশে থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল