April 7, 2026, 2:57 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন নসরুল হামিদ

শাহিন আহম্মেদ,কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ

mostbet

দেশে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার পাশাপাশি কেরাণীগঞ্জের নিম্ন আয় ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে প্রথম থেকেই মাঠে রয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু  ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ  । এবার তৃতীয় ধাপে আরো ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে তারা।
আজ ২৮ (এপ্রিল) মঙ্গলবার তেঘরিয়া  ইউনিয়নে বাঘৈর হাইস্কুল মাঠে ৭০০  পরিবারের মধ্যে  খাদ্য সহায়তায় দেওয়া হয়। তেঘরিয়া  ইউনিয়ন  চেয়ারম্যান হাজী লাট মিয়া নেতৃত্বে,  ইউনিয়ন ছাত্রলীগ  ও স্থানীয় আওয়ামীগের নেতৃত্ববৃন্দরা বিতরণের সহায়তা করেন।পরবর্তীতে কেরাণীগঞ্জের বাকি ইউনিয়নে অসহায় ও দরিদ্র  পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।
এসময়  তেঘরিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাওন আলম  বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন।করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দিয়ে   সবাইকে সর্বোচ্চ  থাকতে হবে।
তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী  লাট মিয়া বলেন,  বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ও উপজেলা চেয়ারম্যানের  নির্দেশনামতে তেঘরিয়া ইউনিয়নে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে আমরা খাদ্য সহায়তা বিতরন করে যাচ্ছি। অসহায় ও দুস্থ মানুষের পাশে সকলকে যার যার অবস্থান থেকে দাঁড়ানোর আহব্বান জানান। এবং এই মহামারি থেকে মুক্তি লাভের জন্য তওবা এবং কোরআন তিলাওয়াত সহ নফল এবাদত করে মহান রাব্বুল- আলামীনের দরবারে  দোয়া ও উদ্ভুত পরিস্থিতিতে আল্লাহর উপর পুর্ন আস্থা ও বিশ্বাস বজায় রেখে আতংকিত না হয়ে সতর্কতা মুলক যাবতীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর