-
- সারাদেশে, স্বাস্থ্য
- চিলমারীতে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় April, 28, 2020, 9:05 pm
- 210 বার পড়া হয়েছে
মোঃ হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারীতে ৫শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দু’টি ইউনিয়ন রমনা ও থানাহাটের দরিদ্রদেরকে এই ত্রাণ দেওয়া হয়েছে। সোমবার সকালে চিলমারী ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাড. শেখ জাহাঙ্গীর আলম-এর নিজস্ব অর্থায়নে চাল, ডাল, লবণ, তেল, মিষ্টি কুমড়া এবং নগদ অর্থসহ একটি প্যাকেজ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউএম রায়হান শাহ,চিলমারী থানার ভারপ্রাপ্ত ওসি আমিনুল ইসলাম, অ্যাড.শেখ জাহাঙ্গীর আলম,স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর